২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে তিন উপজেলায় কলেজ নেই, রুমা সাঙ্গু বন্ধ চার বছর যাবত

জেলার রুমা, থানচি ও রোয়াংছড়ি- এই তিনটি উপজেলায় কোনো কলেজ নেই। ২০০০ সালে রুমা উপজেলায় স্থানীয়দের সহযোগিতায় একটি উচ্চ মাধ্যমিক কলেজ হলেও অর্থ সংকটে তিন বছর পর সেটি বন্ধ হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2008, 11:55 AM

Updated : 26 Aug 2022, 01:21 PM

বান্দরবান, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার রুমা, থানচি ও রোয়াংছড়ি- এই তিনটি উপজেলায় কোনো কলেজ নেই। ২০০০ সালে রুমা উপজেলায় স্থানীয়দের সহযোগিতায় একটি উচ্চ মাধ্যমিক কলেজ হলেও অর্থ সংকটে তিন বছর পর সেটি বন্ধ হয়ে যায়। আর স্বাধীনতার ৩৭ বছর পরও জেলার থানচি ও রোয়াংছড়ি উপজেলায় কোনো কলেজ গড়ে উঠেনি। দুর্গম রুমা উপজেলায় রুমা সাঙ্গু উচ্চ মাধ্যমিক কলেজটি যাত্রা শুরু করেছিল মানবিক বিভাগ দিয়ে। কলেজ হতে দেখে ওই এলাকার মানুষের মধ্যে কিছুটা হলেও আশার সঞ্চার হয়। শিক্ষার্থীও ছিলেন ১২০ জন। কিন্তু অর্থের অভাবে এবং শিক্ষক না পেয়ে কলেজটি বন্ধ হয়ে যায় ২০০৩ সালে। কলেজ পরিচালনা কমিটির সদস্য অংথোয়াইচিং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকার কয়েকজন শিক্ষানুরাগী কলেজটি প্রতিষ্ঠা করেন। আর্থিক অসচ্ছলতা ও শিক্ষক সংকটের কারণে তিন বছর পর কলেজ বন্ধ করে দিতে হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বান্দরবান প্রতিনিধি বদরুল ইসলাম মাসুদ স