২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বস্তিতে আগুন, দুইশ ঘর ছাই

চট্টগ্রাম নগরীর রেলওয়ে বাংলোর পাশের বালুরমাঠ বস্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে আগুন লেগে দুইশ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনী জানায়, রাত ১২টার দিকে বস্তিতে আগুন লাগে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2008, 08:51 AM

Updated : 26 Aug 2022, 01:21 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর রেলওয়ে বাংলোর পাশের বালুরমাঠ বস্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে আগুন লেগে দুইশ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনী জানায়, রাত ১২টার দিকে বস্তিতে আগুন লাগে। আব্দুল মজিদ নামে এক বস্তিবাসী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বস্তির একটি ঘরে প্রথম আগুন লাগে। মুহূর্তেই তা আশপাশের কাঁচা ও আধাপাকা ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ওই সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এলাকার লোকজন ও দমকলকর্মীদের তৎপরতার কারণে কেউ হতাহত হয়নি। দমকলকর্মী গোবিন্দ ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনের সংবাদ পেয়ে দমকল বাহিনীর বিভিন্ন স্টেশনের ১৩টি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু বস্তিতে ঢোকার রাস্তা সংকীর্ণ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে জানিয়ে গোবিন্দ ঘোষ বলেন, এতে কেউ হতাহত হয়নি। তিনি জানান, আগুনের কারণ অনুসন্ধানে ও ক্ষয়ক্ষতি নিরূপণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা সকাল থেকে কাজ শুরু করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৪২৮ ঘ.