২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ছাত্রমুক্তির সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিসিএস এর কোটা পদ্ধতি বাতিলের দাবি তোলা 'বাংলাদেশ ছাত্রমুক্তি' নামে একটি সংগঠনের সদস্যদের সঙ্গে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। ওই সময় ছাত্রমুক্তির সদস্যরা লিফলেট বিলি করছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2008, 06:39 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিসিএস এর কোটা পদ্ধতি বাতিলের দাবি তোলা 'বাংলাদেশ ছাত্রমুক্তি' নামে একটি সংগঠনের সদস্যদের সঙ্গে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। ওই সময় ছাত্রমুক্তির সদস্যরা লিফলেট বিলি করছিল। এ ঘটনায় উর্দু ও ফার্সি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাইনুল এবং ফলিত রসায়নের তৃতীয় বর্ষের ছাত্র খালেক আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী আনোয়ার হোসেন জানান, দুপুর বারটায় পর ছাত্রমুক্তির ৫/৬ জন সদস্য মধুর ক্যান্টিনে লিফলেট বিলি করতে আসলে তাদের সেখান থেকে বের করে দেয়া হয়। এর কিছুক্ষণ পর ছাত্রমুক্তির ১৫ থেকে ২০ জনের একটি দল সংগঠিত হয়ে মধুর ক্যান্টিনের সামনে আসলে ক্যান্টিন থেকে প্রায় ৪০ জন শিক্ষার্থী তাদের ধাওয়া করে। এক পর্যায়ে দুই দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে লেকচার থিয়েটার ভবনের সামনে মাইনুল ও খালেক আহত হন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আকা ফিরোজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তার সঙ্গে দেখা করে আহত ছাত্রদের চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছে। আহত খালেকের সুচিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। ইসলামী ছাত্রশিবির, ছাত্রমুক্তি ও হিযবুত তাহরীর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংগঠনিক তৎপরতা চালাতে পারবে কি না