ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামিনে মুক্তি পেয়েছেন এনটিভির ব্যাবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পি। বৃহস্পতিবার সকাল ১১টায় তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
উপ মহা কারা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার বিকেলে এনায়েতুর রহমানের জামিনের কাগজপত্র হাইকোর্ট থেকে আমাদের হাতে আসে। সব আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার সকাল ১১টায় তাকে মুক্তি দেয়া হয়।"
শুল্কমুক্ত কোটায় সাবেক সাংসদ হারুনুর রশীদের আমদানি করা একটি গাড়ি বেআইনিভাবে নিজের কাছে রাখার অভিযোগে গত বছরের ৬ মার্চ বাপ্পিকে গ্রেপ্তার করে র্যাব। হারুনুর রশিদকের একই দিন গ্রেপ্তার করা হয়।
এর আগে ৫ মার্চ রাতে র্যাব-২ সদস্যরা কারওয়ান বাজারের ইউটিসি ভবনের বেজমেন্ট থেকে প্রায় ৩ কোটি টাকা দামের 'হামার' গাড়িটি জব্দ করে।
হারুনুর রশীদ ২০০৫ সালে শুল্কমুক্ত কোটায় গাড়িটি কেনেন। পরে তিনি তা এনায়েতুর রহমান বাপ্পির কাছে হস্তান্তর করেন। নিয়ম অনুযায়ী, শুল্কমুক্ত কোটায় আমদানি করা গাড়ি ৩ বছরের আগে হস্তান্তর করা যায় না।
এ ঘটনায় গত বছর ১৭ মার্চ রাজধানীর পল্লবী থানায় হারুনুর রশীদ ও বাপ্পির বিরুদ্ধে একটি মামলা হয়। স
bdnews24