বরিশাল, ফেব্র"য়ারী ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জীবনের নিরপত্তা চেয়ে এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তিন ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইউনুচ আলী।
বরিশাল মুখ্য বিচারিক হাকিম আদালতে বুধবার তিনি নালিশি মামলাটি করেন। হাকিম মো. মঈন উদ্দিন ইসলাম মামলাটি আমলে নেন।
একইসঙ্গে নালিশি মামলাটি এজাহার হিসেবে গ্রহণ এবং ১০ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়।
মামলার অভিযোগে বলা হয়, চলতি বছরের ২৮ জানুয়ারি দুপুরের দিকে বরিশাল পুলিশ লাইন লাগোয়া তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে ঢুকে তিন ঠিকাদার প্রকৌশলী ইউনুচকে গালিগালাজ করেন। এই তিন ঠিকাদার হলেন- জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার মেসার্স অথৈ এন্টারপ্রাইজর সুলতান মাহমুদ খান ওরফে মন্টু, মেসার্স এস কে মাইনুল ইসলাম ট্রেডার্সর মাইনুল এবং আজিম সরোয়ার বাশার দিদার।
তাদের বিরুদ্ধে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থ আত্মসাতের মামলা রয়েছে। মামলাটি প্রত্যাহার করে নেওয়ার জন্য তারা প্রকৌশলীকে চাপ দেন। মামলা তুলে না নিলে ওই তিন ঠিকাদার তাকে প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ করা হয়।
তাৎক্ষণিকভাবে ঘটনাটি জেলা প্রশাসককে জানালে তার নির্দেশে কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এস আই) আনোয়ার ঘটনাস্থলে যান। এ সময় তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওই তিন ঠিকাদারকে চিহ্নিত করেন এবং তাদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেন।
থানায় সাধারণ ডায়েরি না করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্বব নয় বলে এস আই আনোয়ার তাকে জানান বলে অভিযোগে উল্লেখ করেছেন প্রকৌশলী ইউনুচ।
৩০ জন ঠিকাদার টিউবয়েল না বসিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয় থেকে এক কোটি ৬৫ লাখ টাকা আত
bdnews24