২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

গুলশানের নিকেতন এলাকা থেকে মঙ্গলবার বিপুল পরিমাণ 'ভয়েজ ওভার ইন্টারনেট প্রটোকল' (ভিওআইপি) সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2008, 05:48 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশানের নিকেতন এলাকা থেকে মঙ্গলবার বিপুল পরিমাণ 'ভয়েজ ওভার ইন্টারনেট প্রটোকল' (ভিওআইপি) সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। এর দাম আনুমানিক এক কোটি টাকা বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাব-১০ এর অপারেশন কর্মকর্তা মোস্তফা হুমায়ন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে গুলশান নিকেতনের ৪ নম্বর সড়কের ৭৯ নম্বর বাড়ির ছয় তলার একটি ফ্লাটে অভিযান চালানো হয়। র‌্যাব সদস্যরা ফ্লাটের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে বিভিন্ন কক্ষ থেকে ৩০ পোর্টের একটি চ্যানেল ব্যাংক, ২৪ পোর্টের তিনটি গেটওয়ে, ১৫৫টি টেলুলার এবং মোবাইলফোন অপারেটর বাংলা লিংকের প্রায় এক হাজার সিম ও স্ক্র্যাচ কার্ড উদ্ধার ও জব্দ করে। রাত ১০টায় তিনি জানান, উদ্ধার করা মালামালের তালিকা তৈরির কাজ চলছে। এর আনুমানিক দাম কমপক্ষে এক কোটি টাকা। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১১ এর সদস্যরা প্রায় ৫০ লাখ টাকা দামের ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/ডিডি/এমএইচবি/২৩১১ ঘ.