ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম) - রাজধানীর বিমানবন্দর সড়ক ও পান্থপথে বুধবার বাসচাপায় দুজন নিহত হয়েছেন।
জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরের সামনে সকালে মোমেন (৫০) এবং দুপুরে সোনারগাঁও হোটেলে পশ্চিম দিকের রাস্তায় পারুল (৪০) নামে ঢাকা সিটি কর্পোরোশনের একজন ক্লিনার মারা যান।
বিমানবন্দর থানার উপ পরিদর্শক সোহেল ইমতিয়াজ জানান, সকাল সাড়ে ৮টার দিকে মোমেন বিমান বন্দরের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোমেনের স্বজনরা জানান, মেয়ে জামাইকে বিমানে উঠিয়ে দিয়ে ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
এদিকে সোনারগাঁও হোটেলে পশ্চিম দিকের কাজী নজরুল ইসলাম এভিনিউতে গুলিস্থানগামী এক বাসের ধাক্কায় পারুল নামে ঢাকা সিটি কর্পোরোশনের এক ক্লিনার আহত হন। ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃৃত ঘোষণা করেন।
রমনা থানার উপ পুলিশ পরিদর্শক কাজী দিদারুল আলম জানান, বেলা ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পারুলের বাসা গাবতলী সিটি কলোফনতে।
দুটি সড়ক দুর্ঘটনায় বাস আটক বা চালককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিএইচ/এসএনডি/২০০২ ঘ.
bdnews24