২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামের খুলশী ও চান্দগাঁও এলাকায় বুধবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই জন নিহত এবং অপর দুই জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2008, 02:17 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের খুলশী ও চান্দগাঁও এলাকায় বুধবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই জন নিহত এবং অপর দুই জন আহত হয়েছে। খুলশী এলাকায় শুভ (৯) নামে এক শিশু ট্রাকচাপায় এবং চান্দগাঁওয়ে ফাতেমা আক্তার (১৮) বাসচাপায় মারা গেছে বলে পুলিশ জানায়। এছাড়া চান্দগাঁওয়ে দুর্ঘটনায় আহত মো. আলম (২৫) ও রবিউলকে (২২) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্র্তি করা হয়েছে। খুলশী থানার উপ-পরিদর্শক মুন্নী আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর পৌনে একটায় পাঞ্জাবী লেইন আকবর শাহ নতুর রাস্তার মোড়ে ট্রাকচাপায় শুভ ঘটনাস্থলেই মারা যায়। শুভ ওই এলাকার ভুট্টো কুমার মল্লিকের ছেলে। চান্দগাঁও থানার উপ-পরিদর্শক খোরশেদ আলম জানান, বিকাল সাড়ে ৩টার দিকে মৌলভী পুকুর পাড় এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটো রিকশা যাত্রী ফাতেমাসহ তিন জন গুরুতর আহত হয়। আহতদের চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা জানান, ফাতেমা মারা গেছেন। তিনি জানান, ফাতেমার স্বামী মোহাম্মদ আলম এবং অপর আরোহী রবিউলকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাস আটক করলেও চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮৫৭ ঘ.