ঢাকা, ফেব্রুয়ারি ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আবাসনের জন্য খুব শীঘ্রই একটি হল নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে।
সূত্র জানায়, কার্জন হলের পাশে রেলওয়ের হস্তান্তর করা ২.৫৯ একর জমিতে এ হল নির্মাণের কাজ শুরু হবে। টুইন(দুটিভবন বিশিষ্ট) এ হলটি কার্জন হলের আদলে নির্মাণ করা হবে। প্রাথমিকভাবে এর একটি ভবন ছয়তলা ও অপরটি চারতলা পর্যন্ত নির্মাণ করা হবে। এ ভবনে আপাতত ৫১২ জন ছাত্রী থাকতে পারবে। প্রতিটি কক্ষে চারটি আসন থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আমির হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পুরো পরিকল্পনা অনুযায়ী টুইন এ হলটি এক হাজার শিক্ষার্থীর জন্য নির্মাণ করা হবে। একটি অংশে দশতলা করে দ'ু অংশে বিশ তলা নির্মাণ করা হবে। এখন আপাতত দশতলা নির্মাণ করা হবে।
আমির হোসেন জানান, এ ভবনটির নির্মাণ কাজ শুরু করতে মাসুদ অ্যান্ড কোম্পানির ঠিকাদাররা শনিবার সাইট পরিদর্শন করেছে। ২০০৮ সালের ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় থেকে কাজ শুরুর জন্য তাদেরকে 'লেটার অব ইনটেন্ট' দেওয়া হয়েছে। সাধারণত লেটার অব ইনটেন্ট দেয়ার পরই নির্মাণ কাজ শুরুর প্রস্তুতি নেয়া হয়।
আপাতত দশতলা পর্যন্ত এ ভবনটি নির্মাণ করতে মোট ১৬ কোটি টাকা লাগবে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত বরাদ্দ পেয়েছে ১৩ কোটি টাকা।
আমির হোসেন জানান, পরিকল্পনা অনুযায়ী টুইন বিশ তলা করতে আরো ২৫ কোটি টাকা লাগবে। এছাড়া প্রাধ্যক্ষের বাংলো, আবাসিক শিক্ষকদের বাংলো, হলের আসবাবপত্র, সাব-স্টেশনসহ অন্যান্য আনুসঙ্গিক বিষয়ের জন্য এখনো বরাদ্দ হয়নি।
২০০৬ সালের বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ হলটির জন্য বরাদ্দকৃত স্থান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে হস্তান্তর করে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হলটি বেগম খালেদা জিয়া নামে করার সিদ্ধান্ত নেয়। পরে বিভিন্ন মহল থেকে এটি নিয়ে সমালোচনা করা হলে ওই নাম স্থগিত রাখা হয়।
বর্তমানে হলটির নামকরণ কি হবে এ নিয়ে প্রশ্ন করা হলে উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, " আপাতত নামকরণ নিয়ে ভাবছিনা। আগে ছাত্রীদের আবাসনের ব্যবস্থা করা জরুরী। পরে বিশ্ববিদ্যালয়ের সিনেটে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।"
উপাচার্য জানান, স
bdnews24