ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে বিপুল সংখ্যক ভয়েজ ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব সদস্যরা।
উদ্ধার করা সরঞ্জামের আনুমানিক দাম প্রায় ৫০ লাখ টাকা বলে র্যাব জানিয়েছে। গোপন সংবাদ পেয়ে র্যাব-১১ নারায়ণগঞ্জের সদস্যরা এ অভিযান চালায়।
অভিযানের নেতা মেজর মোহাম্মদ মুহিবুর রহমান রাত সাড়ে ১২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত সোমবার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ভিওআইপি সরঞ্জামসহ দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার রাত ১১টার দিকে ৮ নং পুরানো পল্টনের চতুর্থ তলা ভবনের চতুর্থ তলায় অভিযান চালানো হয়। এ সময় র্যাব সদস্যরা তালাবদ্ধ দুটি কক্ষ ভেঙ্গে ভেতরে ঢুকে চালু অবস্থায় অবৈধ ভিওআইপি সেটআপ দেখতে পায়।
র্যাব সদস্যরা কক্ষ দুটিতে তল্লাশী চালিয়ে শতাধিক টেলুলার, ২৪ পোর্টের চারটি গেটওয়ে, হাই ফ্রিকোয়েন্সির অ্যান্টিনা, বিভিন্ন কোম্পানির কয়েকশ' মোবাইল সিমকার্ড এবং বিপুল পরিমাণ বৈদ্যুতিক সার্কিট উদ্ধার করে। তবে সেখান থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/বিআর/কিউএইচ/এমএ/১৫৩৩ঘ.
bdnews24