২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ২১টি বোমা উদ্ধার

সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া গ্রাম থেকে বুধবার ভোরে ২১টি তাজা বোমা উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2008, 06:28 AM

Updated : 26 Aug 2022, 01:20 PM

চাঁপাইনবাবগঞ্জ, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া গ্রাম থেকে বুধবার ভোরে ২১টি তাজা বোমা উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-৫ এর কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, তেররশিয়া গ্রামের ইসমাইল মেম্বারের বড়ির পাশ থেকে ভোর ৪টায় বোমাগুলো উদ্ধার করা হয়। এগুলো একটি ব্যাগে রাখা ছিল। উদ্ধার করা ২১টি বোমা চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জমা দেওয়া হয়েছে বলে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক জানিয়েছেন। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১২২৪ ঘ.