প্রদীপ চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে করা চাঁদাবাজি মামলার বাদী আজম জে চৌধুরীর জবানবন্দি নেওয়াকে কেন্দ্র করে সোমবার আদালতে অপ্রীতিকর ঘটনার জন্য আসামি পক্ষের আইনজীবীদের দায়ী করেছেন বিচারক।
সোমবার দু'পক্ষের আইনজীবীদের বিতণ্ডার এক পর্যায়ে মহানগর দায়রা জজ মো. আজিজুল হক এজলাস ছেড়ে চলে যান।
ওই ঘটনা সংক্রান্ত এক আদেশে তিনি লিখেছেন, 'আসামি পক্ষের আইনজীবীদের মধ্যে অ্যাডভোকেট মান্নান, অ্যাডভোকেট সাহারা খাতুন, অ্যাডভোকেট সাজোয়ার হোসেনসহ অন্যান্য আইনজীবীগণ সমস্বরে চিৎকার করিতে থাকেন।'
বিশৃংখল অবস্থায় আদালতে মামলার শুনানি সম্ভব না হওয়ায় তা মুলতবি করা হয় বলেও তিনি আদেশে জানান।
কিন্তু সোমবার আইনজীবীদের হট্টগোলের একপর্যায়ে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি এ বি এম শরফুদ্দিন আহমেদ খান মুকুল হাতের ফাইল টেবিলে ছুড়ে ফেলে উত্তেজিত কণ্ঠে বলেন, "কেসই চালাব না।" রাষ্ট্রপক্ষের আইনজীবীর এমন আচরণের বিষয়ে বিচারকের আদেশে কিছু বলা হয়নি।
বিচারকের এই আদেশকে 'একপেশে ও একতরফা' বলে অভিযোগ করেছেন শেখ হাসিনার আইনজীবী সৈয়দ রেজাউর রহমান।
মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "রাষ্ট্রপক্ষের আইনজীবীর ফাইল ছুড়ে ফেলা, মামলা চালাব না বা আদালতকে ধমক দেওয়ার বিষয়ে তিনি কোনো কিছু বললেন না। সব দোষ দিলেন আমাদের। এটা তার বিচারিক আচরণকে প্রশ্নবিদ্ধ করেছে।"
বিচারক আদেশে যা লিখেছেন:
'অদ্য পরবর্তী বিচার এর জন্য দিন ধার্য আছে। অত্র মামলার মোট আসামী ৩ জন। ১. শেখ ফজলুল করিম সেলিম ২. শেখ হাসিনাকে জেল হাজতে থেকে আদালতে হাজির করা হয়। আসামী ৩. শেখ রেহানা পলাতক।
রাষ্ট্রপক্ষে বিজ্ঞ স্পেশাল পিপি হাজিরা দাখিল করেন। রাষ্ট্রপক্ষে ১ জন স্বাক্ষীর হাজিরা দাখিল করেন।
অতপর চ/ড-১ এর জবানবন্দী গ্রহণ পুনরায় শুরু হইল। জবানবন্দিতে তাহার ২টি বাক্য গ্রহণ করার পর আসামী পক্ষের আইনজীবী কামরুল ইসলাম আমাকে উদ্দেশ করে বলেন, 'বিগত তারিখে চ/ড-১। এর গৃহীত জবানবন্দির শেষে প্রসিকিউশনের সহিত যোগজাসজে আপনি চলবে (ঞড় নব পড়হঃরহঁবফ ) শব্দটি লিখিয়াছেন, তাই আপনার কাছে আমরা ন্যায় বিচার পাব না এবং এইভাবে আমরা মামলা পরিচালনা করিতে পারিব না।' উল্লে
bdnews24