২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাকৃতিক সপ্তাচার্য: কক্সবাজার ও সুন্দরবনকে ভোট দিতে ক্যাম্প

প্রাকৃতিক সপ্তাচার্য প্রতিযোগিতায় কক্সবাজার ও সুন্দরবনের পক্ষে ভোট দিতে কক্সবাজার সরকারি কলেজে প্রচারণা ক্যাম্প করা হয়েছে। মঙ্গলবার ক্যাম্প উদ্বোধন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2008, 11:58 AM

Updated : 26 Aug 2022, 01:20 PM

কক্সবাজার, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রাকৃতিক সপ্তাচার্য প্রতিযোগিতায় কক্সবাজার ও সুন্দরবনের পক্ষে ভোট দিতে কক্সবাজার সরকারি কলেজে প্রচারণা ক্যাম্প করা হয়েছে। মঙ্গলবার ক্যাম্প উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, তিন দিনের এই প্রচারণায় ভালো সাড়া পাওয়া গেলে পর্যায়ক্রমে মহিলা কলেজ ও সিটি কলেজেও ক্যাম্প করা হবে। কম্পিউটার সেবা দানকারী প্রতিষ্ঠান এনআইআইটির কক্সবাজার সেন্টারের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্প উদ্বোধন করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমাম হোসেন। এনআইআইটির কক্সবাজার সেন্টার ম্যানেজার মোহাম্মদ সোহরাব হোসেন আশা করছেন, কলেজের শিক্ষক, ছাত্রছাত্রী এবং কর্মকর্তা-কর্মচারিরা ভোট দেবেন। তিনি বলেন, কলেজের একটি কক্ষে ৪টি কম্পিউটার বসানো হয়েছে। কলেজের ছাত্র-শিক্ষক-কর্মচারিদের যাদের ই- মেইল আইডি নেই তাদের আইডি খুলে দেওয়া হবে। সোহরাব হোসেন জানান, প্রথম দিন ৫০ জন ভোট দিয়েছেন। আগামী দু'দিন কলেজের বাকী শিক্ষার্থীরা ভোট দেবেন বলে তিনি মনে করছেন। তিনি বলেন, কক্সবাজার কলেজের কার্যক্রম সফল হলে পরবর্তীতে কক্সবাজার মহিলা কলেজ ও সিটি কলেজেও একই ধরনের আয়োজনের চিন্তা ভাবনা রয়েছে তাদের। কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ বাবুল কান্তি পাল বলেন, "কক্সবাজার কলেজে এই আয়োজন তিনদিনের। ইচ্ছা করলে তা সাতদিন করতে পারে আয়োজকরা। কক্সবাজার ও সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাচার্যের তালিকায় শীর্ষস্থানে রাখতে হলে আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭৫১ ঘ.