২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থার অবসান ও নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সরকার যত শীঘ্র সম্ভব জরুরি অবস্থার অবসান এবং নির্বাচন চায়। তবে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সংস্কারের উপরও জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র, জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ক্যাম্প। সোমবার পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরীর সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর সাংবাদিকদের তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2008, 09:13 AM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- যুক্তরাষ্ট্র সরকার যত শীঘ্র সম্ভব জরুরি অবস্থার অবসান এবং নির্বাচন চায়। তবে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সংস্কারের উপরও জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র, জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ক্যাম্প। সোমবার পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরীর সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর সাংবাদিকদের তিনি একথা বলেন। ডোনাল্ড ক্যাম্প বলেছেন, "যুক্তরাষ্ট্র সরকারের পরিষ্কার দৃষ্টিভঙ্গি হচ্ছে যত শীঘ্রই জরুরি অবস্থা তুলে নেওয়া হয় এবং নির্বাচন অনুষ্ঠিত হয়, ততই মঙ্গল।" রাজনৈতিক আলোচনার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতিশ্র"তিকে ক্যাম্প স্বাগত জানান। দুর্নীতির বিরুদ্ধে সরকারের লড়াইয়ের এবং প্রশাসনে সংস্কারের উদ্যোগের প্রশংসা করেন তিনি। সাবেক দুই প্রধানমন্ত্রীর বিচারকাজের ব্যাপারে তিনি বলেন,"এই দেশের যে কোন বিচারকাজে মানবাধিকার ও যথাযথ প্রক্রিয়া অনুযায়ীই হওয়া উচিৎ। সাবেক দুই প্রধানমন্ত্রীর বিচারকাজও সেভাবেই হওয়া উচিৎ।" রাজনৈতিক দলগুলো দুই নেত্রীকে ছাড়া নির্বাচন করবে কি না এই প্রশ্নের জবাবে ক্যাম্প বলেন,"বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার করতে যথেষ্ট সমর্থ।" বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ও বাণিজ্য স