২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির অভিযোগে বাগেরহাট ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা বরখাস্ত

অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে ইসলামিক ফাউন্ডেশন বাগেরহাট জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে সহযোগিতার অভিযোগে হিসাবরক্ষক নজরুল ইসলামকে সুনামগঞ্জ জেলা অফিসে নিুপদে বদলি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2008, 02:58 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

বাগেরহাট, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে ইসলামিক ফাউন্ডেশন বাগেরহাট জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে সহযোগিতার অভিযোগে হিসাবরক্ষক নজরুল ইসলামকে সুনামগঞ্জ জেলা অফিসে নিুপদে বদলি করা হয়েছে। গত ২৭ জানুয়ারি ইসলামিক ফাউণ্ডেশনের মহাপরিচালক মো. ফজলুর রহমান ও উপ সচিব মোহাম্মদ এবাদুল্লাহ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়। আদেশে বলা হয়, "মো. রফিকুল ইসলামের কার্যকলাপ সরকারি কর্মচারী বিধিমালা ১৯৮৫ এর ৩ মোতাবেক দায়িত্ব পালনে অবহেলা, অদক্ষতা ও দুর্নীতির শামিল বিধায় শাস্তিযোগ্য গুরুতর অপরাধ। সেহেতু ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের সাবেক উপ-পরিচালক মো. রফিকুল ইসলামকে ১৯৮৫ বিধির ১১ মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হল।" মো. রফিকুল আসলাম স