২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে বাস চাপায় নিরাপত্তা প্রহরী নিহত

সীতাকুণ্ড উপজেলার জোড়াঞ্চলে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে রোববার সকালে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবদুল মান্নান (৫০) নামে একজন নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2008, 08:52 AM

Updated : 26 Aug 2022, 01:19 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ড উপজেলার জোড়াঞ্চলে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে রোববার সকালে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবদুল মান্নান (৫০) নামে একজন নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। মান্নান সীতাকুণ্ড উপজেলাধীন কবীর স্টিল মিলের নিরাপত্তা প্রহরী ছিলেন। সীতাকুণ্ড হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আবদুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে সাতটায় সীতাকুণ্ডের জোড়াঞ্চল এলাকার কেওয়াইআরসি কয়েল ইন্ডাস্ট্রিজের গেইটের সামনে শহর থেকে রামগতি অভিমুখী একটি যাত্রীবাহী বাস আবদুল মান্নানকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন। পুলিশ বাসটিকে আটক করলেও এর চালক পালিয়ে গেছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমএসবি/১৪৪৭ ঘ.