ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাউদকান্দির কাছে গ্যাস সঞ্চালন পাইপলাইন মেরামতের কাজ রোববার সকাল থেকে শুরু হয়েছে। এ কাজের জন্য রাজধানীর বিশাল এলাকা জুড়ে গ্যাস সরবরাহ শনিবার রাত ১২টার পর থেকে ৪৮ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়। তবে তিতাস গ্যাসের কর্মকর্তারা দাবি করছেন, ওই সব এলাকায় গ্যাসের চাপ কমলেও সরবরাহ পুরোপুরি বন্ধ হয়নি।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জনসংযোগ) মুনির হোসেন খান রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্যাস লাইন মেরামতের কাজ সকাল থেকে শুরু হয়েছে।"
তিনি জানান, রাজধানীতে তিনটি লাইন থেকে এখন গ্যাস সরবরাহ করা হচ্ছে। সব এলাকায়ই গ্যাস সরবরাহ আছে। তবে চাপ কম হতে পারে।
৪৮ ঘণ্টার মধ্যেই মেরামতের কাজ শেষ হবে বলে মুনির হোসেন জানান।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম সাংবাদিকদের জানিয়েছেন, দাউদকান্দির কাছে গ্যাস সঞ্চালন পাইপ লাইনে পানির নিচে একটু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভবিষ্যতে ওই জায়গায় যেন কোনও সমস্যা না হয়, তাই মেরামত করে লাইনটি বিকল্প পথের সঙ্গে যুক্ত করা হচ্ছে।
পাইপলাইন মেরামতের কারণে ঢাকার বিশাল এলাকাসহ নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের কয়েকটি এলাকায় শনিবার রাত থেকে ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বিঘি
bdnews24