২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসের ধাক্কায় অটোরিকশা চুরমার, নিহত ২

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া এলাকায় চট্টগ্রাম-বান্দরবান সড়কে শনিবার সকালে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় একটি সিএসজি অটোরিকশা চুরমার হয়ে যায়। এতে অটোরিকশা আরোহী দুই জন ঘটনাস্থলেই নিহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2008, 12:44 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া এলাকায় চট্টগ্রাম-বান্দরবান সড়কে শনিবার সকালে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় একটি সিএসজি অটোরিকশা চুরমার হয়ে যায়। এতে অটোরিকশা আরোহী দুই জন ঘটনাস্থলেই নিহত হয়। নিহতরা হলেন, বাজালিয়া ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি আফছার চৌধুরী (৪০) এবং একই এলাকার শেখ আহমদ (২৫)। প্রত্যক্ষদর্শী মোহাম্মদ নাজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, সকাল সাড়ে ১০টার দিকে বান্দরবানমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আফছার চৌধুরী ও শেখ আহমেদ ঘটনাস্থলেই মারা যান। আহত হন তিন জন। বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। আহতরা হলেন, আফছার চৌধুরীর ছোট ভাই সেলিম চৌধুরী (২৮) এবং আব্দুল হাকিম (৩৮) ও মো. জায়েদ (৬)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে চমেক পুলিশ ফাঁড়ির কর্তব্যরত উপপরিদর্শক মুজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। মোহাম্মদ নাজিম জানান, পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৮৩৯ ঘ.