পাবনা, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেড়া উপজেলার দুর্গম চরপীরপুরে দুই ডাকাতকে গুলি ও জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ শনিবার সকালে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পাবনার পুলিশ সুপার এএফএম মাসুম রব্বানী জানান, শুক্রবার রাতের কোন এক সময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা বেড়া উপজেলার চরপীরপুরের বাচ্চু ডাকাত (৩০) ও রাজবাড়ীর পাংশার অজ্ঞাত (২৭) এক ডাকাতকে গুলি ও জবাই করে হত্যার পর লাশ পদ্মার পাড়ে ফেলে যায়।
পুলিশ জানায়, নিহতদের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা ছিল। সশস্ত্র চরমপন্থীরা এই হত্যাকান্ড ঘটাতে পারে। এ ব্যাপারে বেড়া থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬৪৯ ঘ.
bdnews24