২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় সন্ত্রাসী হামলায় একজন নিহত

শহরের স্টেডিয়াম গেট এলাকায় শুক্রবার রাতে সন্ত্রাসীদের হামলায় রেহান (২২) নামে একজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2008, 06:28 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

মাগুরা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের স্টেডিয়াম গেট এলাকায় শুক্রবার রাতে সন্ত্রাসীদের হামলায় রেহান (২২) নামে একজন নিহত হয়েছেন। রেহান সন্ত্রাসীদের হামলা থেকে দাউদ হোসেন (২৫) নামে একজন বাঁচাতে গিয়ে ধারারো অস্ত্রের আঘাতে মারা যান। দাউদও হামলায় গুরুতর আহত হয়েছেন। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সাড়ে ১০টার দিকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে দাউদের ওপর হামলা করলে রেহান তাকে বাঁচাতে আসেন।" তিনি জানান, রেহান বরিশাল থেকে মাগুরায় বাণিজ্য মেলায় স্টল নিয়ে এসেছিলেন। তার লাশ মর্গে পাঠানো হয়েছে। রেহানের বাড়ি বরিশালের বানারীপাড়া এবং দাউদের বাড়ি মাগুরা শহরের স্টেডিয়ামপাড়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/০০১৮ ঘ.