মানিকগঞ্জ, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের পয়লা গ্রামে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রমিত ১ হাজার ১৮১টি হাঁস-মুরগি নিধন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে আবু হানিফের মুরগি খামার এবং এর চারপাশের এক কিলোমিটার এলাকার এক হাজার ১৮১টি হাঁস-মুরগি মেরে মাটিতে পুঁতে ফেলা হয় বলে জেলা পশুসম্পদ বিভাগ জানিয়েছে।
মানিকগঞ্জ আঞ্চলিক পশুসম্পদ গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. হোসেন আলী জানান, গত চার দিনে আবু হানিফের খামারের বেশ কিছু মুরগি মারা যায়। এরপর মৃত মুরগির নমুনা স্থানীয় পশুসম্পদ বিভাগে পাঠালে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের বিষয়টি সনাক্ত হয়। এরপরও ওই নমুনা সাভার পশুসম্পদ গবেষণাগারে পাঠানো হলে সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
জেলা পশুসম্পদ কর্মকর্তা হোসেন আহমেদ জানান, বৃহস্পতিবার ঢাকা থেকে ফ্যাক্সবার্তা পাওয়ার পর পরই ওই এলাকায় হাঁস-মুরগি নিধন ও ডিম ধ্বংস করা হয়।
দেশের ২৯ জেলার ৪৮ উপজেলা ও ছয়টি মেট্রোপলিটন থানা এলাকায় হাঁস-মুরগির খামারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে স
bdnews24