ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিভিন্ন ধর্মীয় ও গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে ১ ও ৩১ জানুয়ারি ঐচ্ছিক ছুটি এবং পবিত্র আশুরা উপলক্ষে ৮ জানুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
ওই আদেশে বলা হয়, পবিত্র আশুরার (১০ই মহররম) জন্য আগামী ৮ জানুয়ারি নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ইংরেজি নববর্ষ উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীরা ১ জানুয়ারি এবং স্বরস্বতী পুজা উপলক্ষে আগামী ৩১ জানুয়ারি হিন্দু ধর্মাবলম্বীরা ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২১৫১ঘ.
bdnews24