২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে জনগণের আকাংখার প্রতিফলন ঘটেছে: ইইউ পর্যবেক্ষক

বাংলাদেশে ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত বহুল-প্রতীক্ষিত নির্বাচনের প্রতি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ইতিবাচক রায় অব্যাহত আছে। এ নির্বাচনে জনগণের আকাংখার প্রতিফলন ঘটেছে বলে বুধবার অভিমত দিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর নির্বাচন পর্যবেক্ষকরা। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2008, 01:51 PM

Updated : 26 Aug 2022, 02:53 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশে ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত বহুল-প্রতীক্ষিত নির্বাচনের প্রতি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ইতিবাচক রায় অব্যাহত আছে। এ নির্বাচনে জনগণের আকাংখার প্রতিফলন ঘটেছে বলে বুধবার অভিমত দিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর নির্বাচন পর্যবেক্ষকরা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট (এনডিআই) ও থাইল্যান্ডভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা 'এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন'একই দিন নবম সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে অভিহিত করেছে। এছাড়া নির্বাচনের ফল মেনে নেওয়ার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন হেডস অফ মিশন (ইইউএইচএম)। বুধবার রাজধানীর হোটেল শেরাটনে সংসদ নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের প্রধান আলেক্সান্ডার গ্রাফ ল্যাম্বসডর্ফ বলেন, "পর্যবেক্ষকরা নির্বাচনে কোনো ধরনের কারচুপির প্রমাণ পাননি। নির্বাচনের ফলাফলে বাংলাদেশের জনসাধারণের আকাংখারই প্রতিফলন ঘটেছে।" নির্বাচনে বিপর্যয়ের শিকার চারদলীয় জোট নেত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার 'প্রহসনের নির্বাচন' সম্পর্কিত অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করে ল্যাম্বসডর্ফ বলেন, "নির্বাচনের দিন ভোটারদের উপস্থিতি বাধাগ্রস্ত হয়েছিল- এটা আমি বিশ্বাস করি না। বরং দেশের অধিকাংশ ভোটার ভোট কেন্দ্রে গিয়ে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন।" মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপার্সন নির্বাচনে 'মহাজালিয়াতি' হয়েছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, এ ফলাফল গ্রহণযোগ্য নয়। গ্রাফ ল্যাম্বসডর্ফ বলেন, "প্রক্রিয়াগত সামান্য কিছু সমস্যা ছাড়া কর্তব্যপালন, স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে এবারের নির্বাচন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।" নতুন ভোটার তালিকাকে যথার্থ ও নির্ভরযোগ্য উল্লেখ করে তিনি বলেন, "নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে তার প্রতিশ্র"তি রক্ষা করেছে এবং নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে তাদের সক্ষমতা প্রমাণ করেছে।" জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়ায় প্রার্থীরা স্বাধীন ও স্বতঃস্ফুর্তভাবে প্রচারণা চালাতে পেরেছেন বলে উল্লেখ করেন তিনি। সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে ইইউ পর্যবেক্ষক প্রতিনিধি দলের প্রধান বলেন, "নির্বাচনের সংবাদ প্রচারে গণমাধ্যমের ওপর সরকারের চাপ ছিল না। সংবাদমাধ্যম যথেষ্ট স্বাধীন ছিল এবং সাংবাদিকদের ওপর কোনো ধরনের হামলা বা সহিংসতার খবর পাইনি আমরা।" নির্বাচনে সুশীল সমাজের ভূমিকার প্রশংসা করে ল্যাম্বসডর্ফ বলেন, "নিবাচন পর্যবেক্ষণ, নির্বাচনী সচেতনতা কার্যক্রম, রাজনৈতিক দলের উন্নয়ন ও নির্বাচনে নারীদের অংশগ্রহণের বিষয়সহ বিভিন্ন বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।" ইইউ দীর্ঘ মেয়াদী পর্যবেক্ষক দলের সংগ্রহ করা তথ্য সমন্বয়ের ভিত্তিতে আগামী মার্চ মাসে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানান তিনি। সেপ্টেম্বর মাস থেকে পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা বাংলাদেশের নির্বাচন পরিবেশ ও নির্বাচনী বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করছিলেন। এনডিআই পর্যবেক্ষণ: এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট (এনডিআই) নবম সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য হিসেবে অভিহিত করেছে। বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলনে এনডিআই প্রতিনিধি দলের প্রধান সাবেক কূটনীতিক হাওয়ার্ড বি শেফার বলেন, "আমরা অন্য পর্যবেক্ষকদের সঙ্গে আলোচনা করেছি এবং এ ব্যাপারে একমত হয়েছি যে ২৯ ডিসেম্বরের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে।" তিনি বলেন, "সামান্য কিছু সমস্যা ছাড়া সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত দুই বছর জরুরি অবস্থার শাসনের মধ্যে থেকে জনসাধারণ ভোট দিয়ে গণতান্ত্রিক পরিবেশে ফিরে যাওয়ার জন্য উদগ্রীব ছিল। আমাদের দেখা ভোট কেন্দ্রগুলোতে নারী ভোটারদের লাইন পুরুষদের চেয়ে দীর্ঘ ছিল।" নির্বাচনে কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে ভোটকেন্দ্রগুলোতে সংখ্যালঘু স