ঢাকা ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীতে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
সাইফুল ইসলাম সিকদার (৩০) নামের ওই যুবক গ্রামীণ পরিবহনের কণ্ডাক্টর হিসাবে কাজ করতেন।
বুধবার সকাল ৮টায় পূর্ব রামপুরার বাসা থেকে সাইফুলকে কয়েকজন ডেকে নিয়ে যায়। তাকে খিলগাঁওয়ের পুরনো পুলিশ ফাঁড়ির পেছনে নিয়ে মাথায় গুলি করে হত্যা করে ঘাতকরা পালিয়ে যায়।
পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
সাইফুলের ভাই দুলাল এ হত্যাকাণ্ডের কোন কারণ জানাতে না পারলেও ধারণা করছেন, পূর্ব পরিচিত কেউই তাকে ডেকে নিয়ে হত্যা করেছে।
খিলগাঁও থানার সহ-পরিদর্শক সাইফুল ইসলাম জানিয়েছেন, সন্ত্রাসীদের ভয়ে কেউ মুখ খুলতে না চাওয়ায় এখনো হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। পূর্ব শত্র"তা এর কারণ হয়ে থাকতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/১৯২১ঘ.
bdnews24