ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --ঢাকা ১৩ আসনের ( মোহাম্মদপুর-আদাবর ) কেন্দ্রগুলোতে সোমবার দুপুর একটা পর্যন্ত মোটের ওপর সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
তবে এ আসনের ১, ২ ও ৩ নম্বর কেন্দ্রে সকাল থেকেই ভোটার নম্বর নিয়ে চরম বিশৃংখল অবস্থার সৃষ্টি হয়। দুপুর একটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত একই অবস্থা বিরাজ করছিল।
অনেক ভোটার দুই-তিন ঘন্টা অপেক্ষা করার পর ভোট না দিয়ে ফিরে যান।
তিনটি ভোট কেন্দ্র একই জায়গায় (মোহাম্মদপুর গ্রাফিক আর্ট ইনস্টিটিউট) হওয়ার কারণেই মূলত এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তিন নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জামাল হোসেন।
তিনি বলেন, " ভোট কেন্দ্রগুলো একই বিল্ডিং এ হওয়ায় এক কেন্দ্রের ভোটার অন্য কেন্দ্রে চলে আসছে। ফলে একটু বিশৃংখল অবস্থার সৃষ্টি হয়েছে।"
মোহাম্মদপুর পশ্চিম কাটাসুর ( সড়ক-১, বাড়ি এলসি-২) এলাকার বাসিন্দা ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নাহিদ আক্তার দীপা বলেন, "আমি ইন্টারনেট থেকে আমার ভোটার নম্বর বের করেছি। পাশাপাশি আমার বাসায় এসে যারা ভোটার নম্বর দিয়ে গেছে সেই নম্বরও একই। কিন্তু আমি এখানে ভোট দিতে এসে দেখি ভোটার তালিকায় এ ধরনের কোন নম্বর নেই। আমি প্রায় দুই ঘন্টা যাবৎ ঘোরাঘুরি করছি।"
দীপার মতো হাতে জাতীয় আইডি কার্ড নিয়ে কয়েক ঘন্টা চেষ্টার পর অনেক ভোটারকে কেন্দ্র থেকে চলে যেতে দেখা গেছে।
প্রিজাইডিং অফিসার জামাল হোসেন বলেন," ভোটার তালিকায় নাম ও ছবি না মিললে আমাদের কোন কিছুই করার নেই।"
রিং রোডের বাদশাহ ফয়সল ইনস্টিটিউট কেন্দ্রে গিয়ে দেখা যায় এখানকার বেশি ভোটারই অবাঙালী। মোহাম্মদপুর বিহারী ক্যাম্পে বাসিন্দা মোক্তার হোসেন নির্বিঘে
bdnews24