২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে 'বন্দুকযুদ্ধে' সান্টু সমর্থক সর্বহারা নেতা জাফর নিহত

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে চারদলীয় জোটের প্রার্থী বিএনপি নেতা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সমর্থক সর্বহারা নেতা আবু জাফর মোল্লা (৪৫) রোববার ভোররাতে কথিত এক বন্দুকযুদ্ধে মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2008, 07:36 AM

Updated : 26 Aug 2022, 02:51 PM

বারিশাল, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে চারদলীয় জোটের প্রার্থী বিএনপি নেতা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সমর্থক সর্বহারা নেতা আবু জাফর মোল্লা (৪৫) রোববার ভোররাতে কথিত এক বন্দুকযুদ্ধে মারা গেছে। উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে উত্তর সাতলা গ্রামে র‌্যাব ও পুলিশের সঙ্গে জাফর মোল্লার সহযোগীদের 'বন্দুকযুদ্ধে' এ ঘটনা ঘটে। র‌্যাব ঘটনাস্থল থেকে দুটি রিভলবর, একটি দেশি বন্দুক এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে। র‌্যাব-৮ এর লেফটেন্যান্ট কমান্ডার একেএম মামুনুর রশিদ, উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহারুন খান এবং বানারীপাড়া থানারা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান এসব তথ্য জানিয়েছেন। সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর মোল্লা স