২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারদল ও মহাজোট প্রার্থীর পাল্টাপাল্টি আচরণবিধি ভঙ্গের অভিযোগ

পরস্পরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন চট্টগ্রাম-৮ (কোতোয়ালী) আসনের মহাজোট প্রার্থী নুরুল ইসলাম বিএসসি ও চারদলীয় জোট প্রার্থী সামসুল আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2008, 03:02 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরস্পরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন চট্টগ্রাম-৮ (কোতোয়ালী) আসনের মহাজোট প্রার্থী নুরুল ইসলাম বিএসসি ও চারদলীয় জোট প্রার্থী সামসুল আলম। শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে মহাজোট প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করার পর বিকেলে সামসুল আলমের পক্ষে ছেলে শোয়েব রিয়াদ ও বিএনপি নেতরা পাল্টা অভিযোগ করেন। দুই প্রার্থীই পরস্পরের বিরুদ্ধে চট্টগ্রাম-৮ আসনের ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন ও টাকা বিতরণের অভিযোগ আনেন। আওয়ামী লীগের নুরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, "নগরীর বাকলিয়া, বৌ-বাজার এলাকাসহ বিভিন্ন এলাকায় চারদলীয় জোট প্রার্থীর কর্মীরা ভোটারদের অর্থ বিতরণ করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা বিভিন্ন এলাকায় অর্থের বিনিময়ে ভোটারদের আইডি কার্ডের ফটোকপিও সংগ্রহ করছেন।" সংশ্লিষ্ট আসনের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু ভোটারদের চারদলীয় জোটের কর্মীদের ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগও করেন তিনি। এছাড়া মোবাইল ফোনে টাকা ভরে দেওয়ার মাধ্যমেও ভোটারদের কাছে টাকা দেওয়া হচ্ছে বলে জানান নুরুল ইসলাম। এ সময় মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এ মান্নান, সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, নঈম উদ্দিন চৌধুরী, আ জ ম নাছির উদ্দিনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। অন্যদিকে বিকেলে সংবাদ সম্মেলন করে মহাজোট প্রার্থী ও তার সমর্থকদের বিপক্ষেও একই ধরণের অভিযোগ করেন চারদলীয় জোট প্রার্থী বিএনপির সামসুল আলম। ছেলে শোয়েব রিয়াদ এবং বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা সামসুল আলমের পক্ষে এসব অভিযোগের কথা জানান। লিখিত বক্তব্যে শোয়েব রিয়াদ বলেন, "চারদলীয় জোটের ভাবমূর্তি ক্ষুণ