২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা প্রত্যাহারের আবেদন করেছেন এক বাদী

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে দায়ের করা একটি চাঁদাবাজি মামলা প্রত্যাহারের আবেদন করেছেন মামলাটির বাদী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2008, 04:59 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে দায়ের করা একটি চাঁদাবাজি মামলা প্রত্যাহারের আবেদন করেছেন মামলাটির বাদী। শুক্রবার ফ্যাক্সযোগে এ আবেদন পাঠান বাদী ইতালী প্রবাসী আবু আহাম্মেদ জায়েদান রাব্বি। তার বাবা ফজলে রাব্বী মামলা প্রত্যাহারের আবেদনপত্রটি গুলশান থানাসহ সংশ্লিষ্ট জায়গাগুলোতে পৌঁছে দেন। গত বছরের ১৬ মে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে এক কোটি ২০ লাখ টাকার চাঁদা নেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করেন কোকোর ব্যবসায়িক অংশীদার বিজ্ঞাপনী সংস্থা অ্যাড মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক আবু আহাম্মেদ জায়েদান রাব্বি। মামলার অন্য দুই আসামী হলেন কোকোর দুই শ্যালক মোস্তাকিম রাজা ও মোন্তাকিম রাজা। এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জায়েদান রাব্বি বর্তমানে ইতালিতে বসবাস করছেন। তিনি ইতালি থেকে এক ফ্যাক্স বার্তার মাধ্যমে আরাফাত রহমান কোকোসহ তিনজনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের আবেদন করেছেন। এই ফ্যাক্সের কপিটি তার বাবা ফজলে রাব্বি থানায় পৌঁছে দিয়ে যান।" ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আবেদনে উল্লেখ করা হয়েছে ভুুল বোঝাবুঝির কারণে তিনি মামলাটি দায়ের করেছেন। এখন তাদের বিরুদ্ধে জায়েদানের আর কোনও অভিযোগ নেই। তাই তিনি মামলাটি প্রত্যাহার করতে চান। তিনি জানান, এই মামলা প্রত্যাহারের আবেদনটি থানা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরসহ সংশ্লিষ্ট জায়গায় পাঠিয়েছেন জায়েদান। মামলাটি এখনও তদন্তাধীন বলে জানিয়েছেন রেজাউল হাসান। এতে কোকোকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। গত বছরের ৩ সেপ্টেম্বর খালেদা জিয়ার সঙ্গে গ্রেপ্তার হন কোকো। গ্যাটকো দুর্নীতি মামলার অন্যতম আসামি কোকোকে গত ১৭ জুলাই দুই মাসের জন্য মুক্তি দেয় সরকার। পরে কয়েক দফায় তার মুক্তির মেয়াদ আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বেড়েছে। মাত্র কয়েকদিন আগে দুর্নীতি দমন কমিশন সিঙ্গাপুর সরকারের বরাত দিয়ে সেদেশে কোকোর ব্যাংক হিসাবে সাড়ে ১১ কোটি টাকা পাওয়ার তথ্য জানায়। ভিআইপিদের বিরুদ্ধে ওয়ান-ইলেভেন পরবর্তী মামলার মধ্যে স