২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহবুবুর রহমানকে বিটিআরসি কমিশনার নিয়োগ

অবসর প্রস্তুতিমূলক ছুটি (এলপিআর) বাতিল করে বুধবার সাবেক জেলা জজ মাহবুবুর রহমানকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2008, 05:11 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবসর প্রস্তুতিমূলক ছুটি (এলপিআর) বাতিল করে বুধবার সাবেক জেলা জজ মাহবুবুর রহমানকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এ কথা জানানো হয়। এছাড়া এদিন চারজন উপ-সচিব পর্যায়ের কর্মকর্তা পদে রদবদলের আদেশ হয়েছে। এদের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব আবু নাসেরকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ এবং পূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব মুন্সী শফিউল হককে পরবর্তী পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ওএসডি উপ-সচিব মোহাম্মদ আবদুল্লাহকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উপ-পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ এবং ওএসডি উপ-সচিব এএমএম আজহারকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে পদায়নের আদেশ দিয়েছে সংস্থাপন মন্ত্রণালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২২৫২ঘ.