২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বর্জনে চট্টগ্রামে র‌্যালি, সমাবেশ

যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের ভোট না দিতে ভোটারদের উদ্বুদ্ধ করতে বুধবার চট্টগ্রামে শোভাযাত্রা ও মানববন্ধন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত 'সচেতন শিক্ষার্থী সমাজ'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2008, 03:23 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের ভোট না দিতে ভোটারদের উদ্বুদ্ধ করতে বুধবার চট্টগ্রামে শোভাযাত্রা ও মানববন্ধন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত 'সচেতন শিক্ষার্থী সমাজ'। বুধবার সকাল ১১টায় নগরীর জিইসি মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়ে ওয়াসা, কাজির দেউড়ী মোড় ঘুরে প্রেসক্লাব চত্বরে শেষ হয়। এরপর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করে শিক্ষার্থীরা।র‌্যালি ও মানববন্ধনে তাদের হাতে ছিল যুদ্ধাপরাধীদের ভোট না দেয়ার আহবানসম্বলিত ব্যানার ও ফেস্টুন। শিক্ষার্থীদের পাশাপাশি এই কর্মসূচিতে স্বতঃস্ফুর্তভাবে সর্বস্তরের মানুষও অংশ নেয়। প্রেসক্লাব চত্বরে মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, বাংলাদেশের মুক্তির সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোস্তাক আহমেদ। সমাবেশ থেকে তারা যুদ্ধাপরাধীদের বর্জন এবং স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলন গড়ে তোলার জন্য সবার প্রতি আহবান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এমএইচবি/২১২৫ ঘ.