২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ এলাকা থেকে সরে যাবে আদালত ও উপ-কারাগার

নবম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই সংসদ ভবন এলাকা থেকে সরে যাবে বিশেষ আদালত ও উপ-কারাগার। আনুষ্ঠানিক ফল ঘোষণার পর এ ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেবেন জাতীয় সংসদের স্পিকার জমিরউদ্দিন সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2008, 12:14 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

কামরান রেজা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র করসপনডেন্ট ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই সংসদ ভবন এলাকা থেকে সরে যাবে বিশেষ আদালত ও উপ-কারাগার। আনুষ্ঠানিক ফল ঘোষণার পর এ ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেবেন জাতীয় সংসদের স্পিকার জমিরউদ্দিন সরকার। সোমবার স্পিকার টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান। জমিরউদ্দিন সরকার বলেন, "নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণার পর সংসদ ভবন এলাকা থেকে বিশেষ আদালত ও উপকারাগার সরিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেব।" ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার সাবেক দুই প্রধানমন্ত্রীসহ দুর্নীতিবাজ রাজনীতিকদের বিচারে সংসদ ভবনের এমপি ও মন্ত্রী হোস্টেলে দুই দফায় মোট ১০টি বিশেষ আদালত স্থাপন করে। এছাড়া দুই সাবেক প্রধানমন্ত্রীকে আটকের পর স্পিকার ও ডেপুটি স্পিকারের জন্য নবনির্মিত দুটি বাসভবনকে উপকারাগার ঘোষণা করে সেখানে তাদের রাখা হয়। স্পিকার জানান, নির্বাচনী তফসিল ঘোষণার পর যথাযথ কর্তৃপক্ষের কাছে এগুলো বুঝিয়ে দেওয়া হবে- এমন শর্তে ভবনগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। গত ২৩ নভেম্বর তফসিল ঘোষণা করা হলেও এখনও এগুলো বুঝিয়ে দেওয়া হয়নি। এদিকে, ইতোমধ্যে সংসদ ভবন এলাকার রাস্তায় জনসাধারণের চলাচল সীমাবদ্ধ রাখতে পুলিশের দেওয়া প্রতিবন্ধক তুলে নেওয়া হয়েছে। এর আগে স্পিকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "রাজনীতিবিদ ও সাংসদদের বিচার ও আটক রাখার কাজে ব্যবহারের জন্য সংসদ ভবন এলাকায় বিশেষ আদালত ও উপ কারাগার স্থাপনের অনুমতি দেওয়ায় আমার ভাবমূর্তি ক্ষুণ