নাটোর, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের শালিকা গ্রামে সোমবার রাতে বোমা সদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
আতঙ্ক ছড়ানোর জন্য এগুলো রাখা হয় পুলিশ দাবি করছে।
এলাকাবাসী জানায়, সোমবার মধ্যরাতে শালিকা গ্রামের নকুল হালদারের বসত ঘর, সাহাদ মুন্সির দোকান ঘর ও রোসনাই প্রামাণিকের দোকান ঘরের কোণে একটি করে বোমা সদৃশ বস্তু বাঁধা দেখে বোমা ভেবে তারা পুলিশকে খবর দেয়।
সিংড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বস্তুগুলো থানায় নিয়ে আসে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী জানান, লাল টেপে জড়ানো বোমা সদৃশ তিনটি বস্তু উদ্ধার করা হয়েছে। আতঙ্ক ছড়াতে দুস্কৃতকারীরা এগুলো রেখে যায়।
এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে তিনি জানান।
নকুল হালদার, সাহাদ মুন্সি ও রোসনাই প্রামাণিক সাংবাদিকদের জানিয়েছেন, তারা আওয়ামী লীগের সমর্থক।
নকুল হালদার বলেন, "রাজনৈতিক প্রতিহিংসায় আতঙ্ক ছড়ানোর জন্য আমাদের ঘরে ওই বোমা সদৃশ বস্তুগুলো বেঁধে রাখা হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩৮ ঘ.
bdnews24