কুমিল্লা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামে সোমবার দুপুরে গভীর নলকুপ বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন আরও দু'জন।
নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার শাহ আলম, রুবেল, রুস্তম এবং বরিশালের শফিক।
আহত দুই শ্রমিককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহাম্মদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টার দিকে গোপালনগর গ্রামে একটি গভীর নলকূপ বসানোর সময় বিদ্যুতের তার নলকূপের নলে জড়িয়ে গেলে চার শ্রমিক ঘটনাস্থলে মারা যান। আহত হন আরও দুজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৫০ ঘ.
bdnews24