২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তি পেলেন ফালু

দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালু সোমবার জামিনে মুক্তি পেয়েছেন। সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। কারাগারের উপ মহা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মোসাদ্দেক আলী ফালুর জামিন সংক্রান্ত কাগজপত্র হাতে এসে পৌঁছলে সন্ধ্যা সোয়া ৭টায় তাকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2008, 12:29 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালু সোমবার জামিনে মুক্তি পেয়েছেন। সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। কারাগারের উপ মহা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মোসাদ্দেক আলী ফালুর জামিন সংক্রান্ত কাগজপত্র হাতে এসে পৌঁছলে সন্ধ্যা সোয়া ৭টায় তাকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।" বিকেলে ফালুর জামিন আদেশের অনুলিপি কারা কর্তৃপক্ষের হাতে পৌঁছায়। গত ২ জুন ত্রাণের টিন আত্মসাতের মামলায় ফালুর ৫ বছর কারাদণ্ড হয়। তার বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জন, কর ফাঁকি এবং প্রতারণার অভিযোগেও মামলা চলছে। গত বছর ৩ ফেব্রুয়ারি গভীর রাতে ফালুকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। অন্য মামলাগুলোতে জামিন পেলেও আটকাদেশ থাকায় মুক্তি পাচ্ছিলেন না ফালু। গত ডিসেম্বর ১৮ হাইকোর্ট ফালুর আটকাদেশ অবৈধ ঘোষণা করে তাকে জামিনে মুক্তির আদেশ দেয়। কারাবন্দি অবস্থায় হাসপাতালে 'গোপন বৈঠক' করায় চলতি মাসের শুরুতে ফালুর ডিভিশন বাতিল করে সাধারণ কারাকক্ষে পাঠায় কর্তৃপক্ষ। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে ফালুকে হাসপাতাল থেকে লালমনিরহাট কারাগারে স্থানান্তর করা হয়েছিল। তার বিরুদ্ধে 'মিথ্যা' চিকিৎসা সনদ দাখিল করে আদালতের জামিন পাওয়ার চেষ্টার অভিযোগও আছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে চারদলীয় জোটের শাসনকালে ফালু ক্ষমতা অপব্যবহার করেছেন বলে ব্যাপকভাবে মনে করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসটি/এলএইচ/এএল/জেকে/এসকে/২০৩৪ঘ.