২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সেনা সদস্য খুন

বাগেরহাটের চিতলমারী উপজেলায় রোববার রাতে আব্দুল জলিল শেখ (৫৫) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য খুন হয়েছেন। তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2008, 10:43 AM

Updated : 26 Aug 2022, 02:49 PM

বাগেরহাট, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের চিতলমারী উপজেলায় রোববার রাতে আব্দুল জলিল শেখ (৫৫) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য খুন হয়েছেন। তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগের সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিক কলহ ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জলিলকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত জলিল শেখ চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের আড়