২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ১০ কেজি গান পাউডার উদ্ধার

যশোরের শার্শা উপজেলার কালিয়ানী গ্রাম থেকে রোববার সকালে ১০ কেজি গান পাউডার উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাবের যশোর ক্যাম্পের কর্মকর্তা মেজর সরোয়ারের নেতৃত্বে র‌্যাবের একটি দল কালিয়ানী গ্রামের নাসিরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে গান পাউডার উদ্ধার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2008, 03:08 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

যশোর, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরের শার্শা উপজেলার কালিয়ানী গ্রাম থেকে রোববার সকালে ১০ কেজি গান পাউডার উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাবের যশোর ক্যাম্পের কর্মকর্তা মেজর সরোয়ারের নেতৃত্বে র‌্যাবের একটি দল কালিয়ানী গ্রামের নাসিরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে গান পাউডার উদ্ধার করে। মেজর সরোয়ার সাংবাদিকদের জানান, নাসিরুল ইসলাম একজন চোরাকারবারী। তার বাড়ি থেকে উদ্ধারকৃত এই পাউডার বোমা তৈরিতে ব্যবহার করা হয়। তিনি জানান, এ ব্যাপারে কোতয়ালি থানায় মামলা হয়েছে। তবে কেউ আটক হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৮ ঘ.