২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল কারাগারে দুই আসামির ফাঁসি

বরিশাল কেন্দ্রীয় কারাগারে শনিবার রাত ১২টা ১মিনিটে দুই আসামির ফাঁসি কার্যকর করার কথা রয়েছে। এ দুই আসামি হলেন- বরিশাল নগরীর কাটপট্রি এলাকার হাফিজুর রহমান এবং ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার ঝিকড়া গ্রামের কবির হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2008, 05:54 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

বরিশাল, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশাল কেন্দ্রীয় কারাগারে শনিবার রাত ১২টা ১মিনিটে দুই আসামির ফাঁসি কার্যকর করার কথা রয়েছে। এ দুই আসামি হলেন- বরিশাল নগরীর কাটপট্রি এলাকার হাফিজুর রহমান এবং ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার ঝিকড়া গ্রামের কবির হোসেন। বরিশালের কারাধ্যক্ষ (জেল সুপার) গোলাম হায়দার বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকার বাড্ডা এলাকায় ভাড়া বাড়িতে হাফিজুর রহমান তার স্ত্রী এবং দুই ছেলেকে হত্যা করেছে। অপরদিকে ঝালকাঠীর রাজাপুর উপজেলার ঝিকড়া গ্রামের মমতাজ খানের ছেলে কবির হোসেন তার স্ত্রীকে হত্যা করেছে। আদালত এ দু'জনকে ফাঁসিতে মৃত্যুদণ্ডাদেশ দেয়। রাত ১২ টা এক মিনিটে ফাঁসির রায় কার্যকর করা হবে বলে জানান তিনি। তিনি বলেন, "হাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে ঢাকার বাড্ডা থানায়। কিন্তু তার বাড়ি বরিশাল হওয়ায় ফাঁসি এখানে কার্যকর হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩৪২ ঘ.