২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসক্লাবের নির্বাচনে শওকত-সবুজ পরিষদের সংখ্যাগরিষ্ঠতা

জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিএনপি সমর্থিত শওকত-সবুজ পরিষদ সংখ্যাগরিষ্ঠ পদে জয়ী হয়েছে। বৃহস্পতিবার এ নির্বাচন হয়। ফল প্রকাশ হয় গভীর রাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2008, 06:42 AM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিএনপি সমর্থিত শওকত-সবুজ পরিষদ সংখ্যাগরিষ্ঠ পদে জয়ী হয়েছে। বৃহস্পতিবার এ নির্বাচন হয়। ফল প্রকাশ হয় গভীর রাতে। সভাপতি পদে শওকত মাহমুদ এবং সাধারণ সম্পাদক পদে কামাল উদ্দিন সবুজ বিজয়ী হয়েছেন। ১৭টি পদের মধ্যে শওকত-সবুজ পরিষদ ১২টি পদে জিতেছে। অপর দিকে আওয়ামী লীগ সমর্থিত শাহজাহান-সাইফুল পরিষদ সিনিয়র সহ সভাপতি পদসহ পাঁচটি পদে জয়ী হয়েছে। শওকত-সবুজ পরিষদের বিজয়ী অন্যরা হলেন- আব্দুর রহমান খান (সহ সভাপতি), কাজী রওনাক হোসেন (যুগ্ম সম্পাদক), নূরুল হাসান খান (যুগ্ম সম্পাদক), সৈয়দ আবদাল আহমেদ (কোষাধ্যক্ষ), আবু তাহের খোকন (সদস্য), কাদের গণি চৌধুরী (দিনকাল), বখতিয়ার রানা (সদস্য), মমতাজ বিলকিস বানু (সদস্য), মোস্তফা কামাল মজুমদার (সদস্য) ও হাসান হাফিজ (সদস্য)। শাহজাহান-সাইফুল পরিষদে বিজয়ীরা হলেন- সৈয়দ আখতার ইউসুফ (সিনিয়র সহ সভাপতি), ফরিদ হোসেন (সদস্য), পারভীন সুলতানা মূসা ঝুমা (সদস্য), ফরিদা ইয়াসমিন (সদস্য) ও শামসুদ্দীন আহমেদ চারু (সদস্য)। নির্বাচিতরা আগামী দুই বছর জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন। নির্বাচনে মোট ৬৭৯ ভোটারের মধ্যে ৬২৮ জন ভোট দেন। ভোটের একদিন আগে বুধবার প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২৩২ ঘ.