২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোমানের পিত্তথলী অপসারণের পরামর্শ

পিত্তথলীতে (গলব্লাডার) সংক্রমণের কারণে সাবেক মন্ত্রী বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিয়েছে। তার পিত্তথলী অপসারণের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2008, 11:58 AM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পিত্তথলীতে (গলব্লাডার) সংক্রমণের কারণে সাবেক মন্ত্রী বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিয়েছে। তার পিত্তথলী অপসারণের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। নোমানের ছেলে সাঈদ আল নোমান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চিকিৎসকরা জানিয়েছেন, বাবার পিত্তথলী অপসারণ করতে হবে। এর দু' একদিনের মধ্যেই তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন।" গলব্লাডার একটি ক্ষুদ্র প্রত্যঙ্গ যাতে যকৃৎ (লিভার) থেকে নিঃসৃত এক ধরণের পাচক রস সঞ্চিত হয়। সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (ডবলমুরিং) আসনে চারদলের প্রার্থী নোমান বর্তমানে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত রোববার চট্টগ্রামের লালখান বাজারে নির্বাচনী গণসংযোগের সময় অসুস্থ হয়ে পড়েন নোমান। চট্টগ্রামের স্থানীয় একটি ক্লিনিকে তাকে চিকিৎসা দেওয়া হয়। তবে কিছুটা সুস্থ হয়ে পরদিনই আবার প্রচারণায় নামেন এই বিএনপি নেতা। গত মঙ্গলবার সকালে বুকে ব্যথা অনুভব করলে নোমানকে চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। দুপরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পিত্তথলীর সমস্যা ছাড়াও সাবেক এ মন্ত্রীর উচ্চ রক্তচাপ ও বহুমূত্রে ভুগছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এসকে/১৭৫২ঘ.