২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ট্রাক চাপায় ছাত্রলীগ নেতা নিহত

বাগেরহাটের মোল্লাহাটে বৃহস্পতিবার সকালে দ্রুতগামী ট্রাকের চাপায় মোল্লাহাট উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ওয়ারিদ চৌধুরী (২৪) নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2008, 11:51 AM

Updated : 26 Aug 2022, 02:48 PM

বাগেরহাট, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের মোল্লাহাটে বৃহস্পতিবার সকালে দ্রুতগামী ট্রাকের চাপায় মোল্লাহাট উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ওয়ারিদ চৌধুরী (২৪) নিহত হয়েছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এই ঘটনার পর বাগেরহাটের মোল্লাহাট সফরকালে নিহত ওয়ারিদের বাড়িতে যান এবং তার শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে কিছু সময় কাটান। ওয়ারিদের বাবা প্রয়াত জিয়াউল ইসলাম পান্না চৌধুরী মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার সকালে মোল্লাহাটের গাড়ফা এলাকায় একটি পেট্রোল পাম্প থেকে মোটর সাইকেলে তেল ভরে ঢাকা-মাওয়া-মোল্লাহাট সড়কে ওঠামাত্র খুলনাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪০ ঘ.