২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশা বৃহস্পতিবারও থাকতে পারে

দেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবারও কুয়াশার দাপট অব্যাহত থাকতে পারে। পশ্চিমা লঘুচাপের প্রভাবেই এমনটা হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সারাদিনই আকাশ মেঘলা ছিল। সেইসঙ্গে ছিল হালকা থেকে মাঝারি কুয়াশার চাদর। দেশের অনেক অংশেই সূর্যের দেখা মেলেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2008, 03:59 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবারও কুয়াশার দাপট অব্যাহত থাকতে পারে। পশ্চিমা লঘুচাপের প্রভাবেই এমনটা হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সারাদিনই আকাশ মেঘলা ছিল। সেইসঙ্গে ছিল হালকা থেকে মাঝারি কুয়াশার চাদর। দেশের অনেক অংশেই সূর্যের দেখা মেলেনি। আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ এসএম মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার সন্ধ্যায় বলেন, "পশ্চিমা লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবারও দেশের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলে কুয়াশা থাকবে। তবে সারাদেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।" বুধবার সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধান শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাঙামাটিতে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এসকে/২১৫০ঘ.