২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে আগুনে ১৫টি বসতঘর পুড়ে ছাই

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় আদিবাসী পল্লীতে শনিবার রাতে আগুন লেগে ১৫টি বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তারা জানান, রোয়াংছড়ি উপজেলার কানাইজো পাড়ায় ম্রাউয়ে মারমার রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2008, 01:00 PM

Updated : 26 Aug 2022, 02:47 PM

বান্দরবান, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় আদিবাসী পল্লীতে শনিবার রাতে আগুন লেগে ১৫টি বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তারা জানান, রোয়াংছড়ি উপজেলার কানাইজো পাড়ায় ম্রাউয়ে মারমার রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ জানান, আগুনে আদিবাসীদের ১৫টি বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে সেনাবাহিনী, সদর থানার পুলিশ, জেলা শহর থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। একজন স্থানীয় সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্ষতিগ্রস্তরা ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকার বেশি বলে দাবি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫২ ঘ.