২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে চরমপন্থী দলের ক্যাডার গ্রেপ্তার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকার একটি ব্রিজের কাছ থেকে শনিবার রাতে চরমপন্থী দলের ক্যাডার শহিদুল ইসলাম ওরফে কপাল কাটা শহিদকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2008, 11:12 AM

Updated : 26 Aug 2022, 02:47 PM

ঝিনাইদহ, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকার একটি ব্রিজের কাছ থেকে শনিবার রাতে চরমপন্থী দলের ক্যাডার শহিদুল ইসলাম ওরফে কপাল কাটা শহিদকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শহিদের স্বীকারোক্তি অনুযায়ী তার নিজের গ্রাম লম্মনদিয়ার মাঠ থেকে একটি শাটার গান, একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও র‌্যাব জানিয়েছে। ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কমান্ডার মেজর তারিক জানান, চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের শীর্ষস্থানীয় ক্যাডার কপাল কাটা শহিদ তার কয়েকজন সহযোগীর সঙ্গে গোপন বৈঠক করছেন- এ খবর পেয়ে গভীর রাতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা পালানোর চেষ্টা করে। তখন তাড়া করে শহিদকে আটক করা হয়। র‌্যাব কর্মকর্তা জানান, শহিদের বিরুদ্ধে হত্যা মামলাসহ পাঁচটি মামলা রয়েছে। নির্বাচনের আগে তারা কোন নাশকতা ঘটনানোর ষড়যন্ত্র করছিল বলে মেজর তারিক জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৭ ঘ.