চট্টগ্রাম, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--২১ মাস পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে ফিরে পাচ্ছেন এবিএম মহিউদ্দিন চৌধুরী।
শনিবার বিকালে মহিউদ্দিন চৌধুরী হজ পালন শেষে চট্টগ্রামে ফিরেছেন। মেয়রের দায়িত্ব ফিরে পাবার ক্ষেত্রে আইনগত কোন বাধা না থাকায় রোববার থেকে তিনি নগর ভবনে নিয়মিত দাপ্তরিক দায়িত্ব পালন করবেন।
মহিউদ্দিন চৌধুরী শনিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়ে বলেন, "যেদিন থেকে হাইকোর্ট রায় দিয়েছে সেদিন থেকেই আমি মেয়রের দায়িত্ব পালন করছি।"
রোববার নগর ভবনে যাবেন বলেও মেয়র জানান।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বাস্থ্যগত কারণে দায়িত্ব পালন থেকে বিরত থাকার সরকারি আদেশ ছিল। কিন্তু স
bdnews24