২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনৈতিক ইস্যুতে দু'দলের ইশতেহার একই রকম: আকবর আলি খান

অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি'র নির্বাচনী ইশতেহার একই রকম বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা রেগুলটরি রিফর্মস কমিশনের (আরআরসি) চেয়ারম্যান আকবর আলি খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2008, 01:54 PM

Updated : 26 Aug 2022, 02:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি'র নির্বাচনী ইশতেহার একই রকম বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা রেগুলটরি রিফর্মস কমিশনের (আরআরসি) চেয়ারম্যান আকবর আলি খান। শনিবার সন্ধ্যায় বিএনপি'র নির্বাচনী ইশতেহার ঘোষণার পর শুক্রবার ঘোষিত আওয়ামী লীগের ইশতেহারের সঙ্গে এর তুলনা করে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "২৯ ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে দেশের বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি যে ইশতেহার ঘোষণা করেছে তাতে খুব কম তফাৎ আছে। দুই ইশতেহার মনোযোগ দিয়ে পড়লে মনে হয়, দুটিই একই রকম।" শুধু একটি বিষয়ে 'কিঞ্চিৎ পার্থক্য' দেখার কথা উল্লেখ করেন আকবর আলি। তিনি বলেন, "আওয়ামী লীগের ইশতেহারে অর্থায়ন কোথা থেকে হবে-সে বিষয়ে কিছু বলা হয়নি। আর বিএনপি'র ইশতেহারে বিশ্বব্যাংক, এডিবি সহ (এশীয় উন্নয়ন ব্যাংক) বিভিন্ন দাতা দেশ ও সংস্থার কাছ থেকে অর্থায়ন আসবে বলে বলা হয়েছে। কিন্তু সুশাসন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, দুর্নীতিসহ নানা ধরনের শর্তের বেড়াজাল পেরিয়ে দাতাদের কাছ থেকে আসলেই কি পরিমাণ সহায়তা বা অর্থায়ন আসবে সে ব্যাপারে কিছুই বলা হয়নি।" দাতাদের কাছ থেকে কাঙ্খিত অর্থ সহায়তা পাওয়া না গেলে কিভাবে তা পূরণ করা হবে-সে ব্যাপারেও বিএনপি'র ইশতেহারে কোনো দিক-নির্দেশনা দেওয়া হয়নি বলে উল্লেখ করেন সাবেক এই অর্থ উপদেষ্টা। আকবর আলি খান বলেন, "দুই ইশতেহারে বড় পার্থক্য হচ্ছে রাজনৈতিক ইস্যুতে। ক্ষমতায় যাওয়ার জন্য ভোটের আশায় যে যার অবস্থান থেকে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে। আর সেটা করাটাই স্বাভাবিক।" তিনি বলেন, "অর্থনৈতিক ক্ষেত্রে প্রধান দুই দল যে সব প্রতিশ্র"তি দিয়েছে ক্ষমতায় গেলে তা কতোটা বাস্তবায়ন করবে-সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আমাদের অতীতের অভিজ্ঞতা মোটেই সুখকর নয়।" আকবর আলি খান আরো বলেন, বিগত সময়ে নির্বাচনকে সামনে রেখে এই দুই দল দেশের মানুষকে অনেক প্রতিশ্র"তি দিয়েছে। কিন্তু সে সব প্রতিশ্র"তি বাস্তবায়নের ক্ষেত্রে দু দলই চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/১৯৪৭ঘ.