২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতীক বরাদ্দ: নৌকায় ২৬৬ ও ধানের শীষে ২৬৩ জন

২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম সংসদ নির্বাচনের জন্য ১৫৩৮ জন বৈধ প্রার্থীর পক্ষে প্রতীক বরাদ্দ চূড়ান্ত হয়েছে। এরমধ্যে রাজনৈতিক দল ও জোটের প্রার্থী ১৩৯৭ এবং স্বতন্ত্র প্রার্থী ১৪১ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2008, 10:04 AM

Updated : 26 Aug 2022, 02:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম সংসদ নির্বাচনের জন্য ১৫৩৮ জন বৈধ প্রার্থীর পক্ষে প্রতীক বরাদ্দ চূড়ান্ত হয়েছে। এরমধ্যে রাজনৈতিক দল ও জোটের প্রার্থী ১৩৯৭ এবং স্বতন্ত্র প্রার্থী ১৪১ জন। নৌকা (আওয়ামী লীগ) ২৬৬ জন এবং ধানের শীষ (বিএনপি) প্রতীকে ২৬৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবার। শনিবার দুপুরে ইসি সচিবালয়ের যুগ্মসচিব রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৫৩৮ জন। চূড়ান্ত প্রার্থীর বিপরীতে রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ দিয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদেরও প্রতীক বরাদ্দ চূড়ান্ত হয়েছে নির্ধারিত দিনে (১২ ডিসেম্বর)। ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলসহ তিনটি জোটের (১৪ দল, ৪ দল ও যুক্তফ্রন্ট) প্রার্থীদের জন্য ৩৭টি প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং অফিসাররা। বিভিন্ন প্রতীকে প্রার্থীর সংখ্যা: নৌকা (আওয়ামী লীগ) ২৬৬, ধানের শীষ (বিএনপি) ২৬৩, ছাতা (এলডিপি) ১৮, বাই সাইকেল (জেপি) ৭, চাকা (সাম্যবাদী দল) ১, গামছা (কৃষক শ্রমিক দল) ৪৬, কাস্তে (কমিউনিস্ট পার্টি) ৩৭, কবুতর (গণতন্ত্রী পার্টি) ৫, কুড়েঘর (বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি) ১২, হাতুিড় (ওয়ার্কার্স পার্টি) ২, কুলা (বিকল্পধারা) ৮০, লাঙ্গল (জাতীয় পার্টি) ৪৬, দাঁড়িপাল্লা (জামায়াত) ৩৯, মশাল (জাসদ) ২, তারা (জেএসডি) ৪৪, গোলাপ ফুল (জাকের পার্টি) ৩৭, মই (বাসদ) ৫৭, ফুলের মালা (তরিকত ফেডারেশন) ৩১, বটগাছ (খেলাফত আন্দোলন) ৩১, হারিকেন (মুসলীম লীগ) ৪, আম (এনপিপি) ২৯, খেজুর গাছ (জমিয়াতে উলামায়ে ইসলাম) ৫, উদীয়মান সূর্র্য (গণফোরাম) ৪৫, মাছ (গণফ্রন্ট) ১৪, বাঘ (পিডিপি) ৪, গাভী (বাংলাদেশ ন্যাপ) ৭, কাঁঠাল (বাংলাদেশ জাতীয় পার্টি) ১০, চাবি (ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন) ১১, চেয়ার (ইসলামী ফ্রন্ট) ২, হাতঘড়ি (কল্যাণপার্টি) ৩৯, মিনার (ইসলামী ঐক্যজোট) ২, রিক্সা (বাংলাদেশ খেলাফত মজলিশ) ৮, হাতপাখা (ইসলামী আন্দোলন) ১৬৭, মোমবাতি (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট) ১৮, হুক্কা (জাগপা) ১, কোদাল (বিপ্লবী ওয়ার্কার্স পার্টি) ৫, কুড়াল (ফ্রিডম পার্টি) ২। বিজেপি (গরুর গাড়ি) ও খেলাফত মজলিশ (দেয়ালঘড়ি)