২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে গণপিটুনিতে ডাকাত নিহত

কক্সবাজারের উখিয়া উপজেলার মনখালী এলাকায় বৃহস্পতিবার রাতে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2008, 11:50 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

কক্সবাজার, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের উখিয়া উপজেলার মনখালী এলাকায় বৃহস্পতিবার রাতে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। নিহত কামাল (২৮) উপজেলার পালংখালী ইউনিয়নের চাকমারকুল এলাকার নুরুল ইসলামের ছেলে। তারা বিরুদ্ধে উখিয়া থানায় ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম। তিনি জানান, উপজেলার জালিয়া পালং ইউনিয়নের মনখালী এলাকায় ৭/৮ জনের একদল ডাকাত ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতা টের পেয়ে যায়। জনতা তাদের ধাওয়া করে রাত প্রায় ১০টায় স্থানীয় হাজী বুজুরুক মিয়ার বাড়ির কাছে কামালকে আটক করে গণপিটুনি দেয়। অন্যরা পালিয়ে যায়। গণপিটুনিতে আহত কামাল উদ্দিনকে রাত ১২টার দিকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করার পর তার মৃত্যু হয়। উপ-পরিদর্শক আবুল কালাম জানান, ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩২ ঘ.