২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে তিন হুন্ডি ব্যবসায়ী গ্রেপ্তার

রংপুর শহরের মডার্ন মোড় থেকে বুধবার রাতে তিন হুন্ডি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ৪৫ লাখ টাকা উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2008, 02:49 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

রংপুর, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুর শহরের মডার্ন মোড় থেকে বুধবার রাতে তিন হুন্ডি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ৪৫ লাখ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জের সাউথপাড়া গ্রামের ইউসুফের ছেলে মালেক আফসারী (৪০), দিনাজপুরের কুতুবপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আবুল কালাম আজাদ (৩৮) ও একই জেলার নোয়া পাড়া গ্রামের সামসুদ্দিনের ছেলে শহিদার রহমান। বৃহস্পতিবার র‌্যাব-৫ এর রংপুর ক্যাম্পের কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল সাংবাদিকদের জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। তিনি জানান, দিনাজপুরের একটি নৈশ কোচে করে ঢাকা যাওয়ার পথে রাত ১২ টার দিকে শহরের মর্ডান মোড় থেকে তিন হুন্ডি ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল। তাদের দেহ তল্লাশী করে পাওয়া যায় ৪৫ লাখ টাকা। তিনি জানান, প্রত্যেকে তাদের কোমরে বাধা বিশেষ ধরনের বেল্টে ওই বিপুল পরিমাণ টাকা লুকিয়ে রেখেছিল। এ ব্যাাপারে কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪১ ঘ.