ঢাকা, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে শনিবার। এদিন লাখ লাখ নারী পুরুষ মক্কা থেকে মিনায় যাবেন।
এরপর রোববার ভোরে অযুতকণ্ঠে 'লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক' ধ্বনিতে চারদিক মুখরিত করে তারা আরাফাতের ময়দানে যাবেন। এর অর্থ হল, 'হাজির, হে আল্লাহ হাজির, আপনার মহান দরবারে হাজির"।
ইসলামের বিধানমতে প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্য হজ করা অবশ্য কর্তব্য।
রোববার জোহরের নামাজের জামাতের আগে আরাফাত ময়দান মসজিদে নিমরার মিনারে দাঁড়িয়ে কাবাগৃহের রক্ষক সৌদি আরবের বাদশাহ বা তার মনোনীত ইমাম হজ্বের খুতবা পাঠ করবেন। খুতবা শেষে জোহর ও আছরের ওয়াক্তের মাঝামাঝি সময়ে জামাতে 'কসর' নামাজ আদায় করবেন তারা। সূর্যাস্তের পূর্ব পর্যন্ত আরাফাত ময়দানেই অবস্থান করবেন হাজীরা। আরাফাত ময়দানে অবস্থান করা হজের অন্যতম 'ফরজ' বা অবশ্য পালনীয়।
এছাড়া হজ পালনের আনুষ্ঠানিকতার মধ্যে রয়েছে শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ, পবিত্র কাবা শরীফ তাওয়াফ বা প্রদক্ষিণ ও মদিনা গমন।
নির্বিঘে
bdnews24