২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বাস উল্টে দুজন নিহত

দিনাজপুরে সরকারি কলেজের সামনে শুক্রবার সকালে একটি যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2008, 10:49 AM

Updated : 26 Aug 2022, 02:45 PM

দিনাজপুর, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরে সরকারি কলেজের সামনে শুক্রবার সকালে একটি যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দিনাজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল জানান, ঠাকুরগাঁও থেকে দিনাজপুরগামী হৃদয় এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস সকাল ৮টার দিকে সরকারি কলেজ মোড় এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী কবরস্থানের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহতদের মধ্যে আটজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- রবিউল (৩০), মামুন (২৫), শায়েদী (২০), বাবুল (৩০), আফসানা (৩০), আদম সুফি (২২), আরফান (২৬) ও বিপ্লব (২৫)। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাসের অধিকাংশ যাত্রী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণের জন্য দিনাজপুরে আসছিল বলে আহত যাত্রীরা জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬৪০ ঘ.